বিজ্ঞান

এক ডোজ নিলে টিকার সনদ

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এক ডোজ টিকা নিয়েই করোনা টিকা নেয়ার সনদ পাওয়া যাচ্ছে। কূটনৈতিক ব্যক্তি, জরুরি ভিত্তিতে বিদেশগামী রোগী, প্রবাসী ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

টিকার সনদ surokkha.gov.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রোগ্রামার আবদুল্লাহ আল রহমান জাগো নিউজকে বলেন, ‘কেউ যদি এক ডোজ টিকা নিয়ে চলে যেতে চান তাহলে তিনি সার্টিফিকেট ডাউনলোড করে বিদেশে যেতে পারবেন। ছাত্র এবং প্রবাসী বাংলাদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য এটা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সিঙ্গেল ডোজ নিয়ে বিদেশ যেতে চাইলে সেই দেশ যদি অনুমতি দেয় তাহলে যেতে পারবেন। বাংলাদেশের বিমানবন্দরে কোনো সমস্যা হবে না। কারণ সারা বিশ্বেই এ পদ্ধতি চলছে । একই ধরনের টিকা নিতে হবে। সার্টিফিকেটে উল্লেখিত টিকার বাইরে অন্য কোনো টিকা নিতে পারবেন না।’

শনিবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৩টা পর্যন্ত ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে টিকার জন্য ২ কোটি ১৮ লাখ ১৩ হাজার মানুষ নিবন্ধন করেছে।

এত বেশি সংখ্যক নিবন্ধনকারী ওয়েবসাইটে আসায় কোনো সমস্যা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল রহমান বলেন, ‘সুরক্ষা অ্যাপসে কোনো ঝামেলা হচ্ছে না। কারণ কারিগরিভাবে আমরা খুবই স্ট্রং।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা