বিজ্ঞান

১৫ আগস্ট ইলেকট্রিক স্কুটারের উদ্বোধন

সান নিউজ ডেস্ক : পেট্রোল চালিত গাড়ির পরিবর্তে স্কুটারের দিকে ঝুকছে মানুষ। তাই বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানও ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে চেষ্টা চালাচ্ছে।

এরই মধ্যে ভারতের বাজারে ওলার ইলেকট্রিক স্কুটারের লঞ্চিংয়ের কথা জানা গেছে। এ স্কুটার দেখতে অসাধারণ, সেই সাঙ্গে আকর্ষণীয় ফিচার্সও থাকবে বলে ঘোষণা করা হয়েছে।

ওলার সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, ১৫ অগাস্ট ভারতের বাজারে আসছে ওলা স্কুটার। দশটি রঙে পাওয়া যাবে এই স্কুটার। প্রতিটি স্কুটারের রঙ অসাধারণ সুন্দর বলে জানা গেছে।

ভারতীয় মুদ্রায় ৪৯৯ রুপি দিয়ে অনেকেই বুকিং করেছিলেন ওলার স্কুটার। ওলা এই স্কুটার ক্রেতার বাড়িতে ডেলিভারি করবে বলেও সম্প্রতি জানিয়েছিল।

বুকিং ওপেন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এক লাখের বেশি স্কুটার বুক হয়েছিল। ১৫ অগাস্ট লঞ্চের আগে ওলা স্কুটার সম্পর্কে স্পেসিফিকেশন, দাম সম্পর্কে জানাবে সংস্থা।

জানা গেছে, ওলা স্কুটার একবার চার্জ দিলে ১৫০ কিলোমিটার পথ চলতে পারবে। এই স্কুটারের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা