কাতা‌রে বাংলা‌দে‌শের নতুন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম
প্রবাস

কাতা‌রে বাংলা‌দে‌শের নতুন রাষ্ট্রদূত

সান নিউজ ডেস্ক: কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক মো. নজরুল ইসলামকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জসীম উদ্দীনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আরও পড়ুন: বিএনপি গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে

বুধবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বর্তমা‌নে ইথিওপিয়ায় বাংলা‌দে‌শের রাষ্ট্রদূ‌তের দা‌য়িত্ব পালন কর‌ছেন পেশাদার কূটনী‌তিক নজরুল। তি‌নি ইথিওপিয়ায় পাশাপা‌শি সুদান, দক্ষিণ সুদান, বুরুন্ডি ও আফ্রিকান ইউনিয়নে (এইউ) অনাবাসিক রাষ্ট্রদূতেরও দা‌য়িত্ব পালন কর‌ছেন।

বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা নজরুল এর আগে রোম, কলকাতা ও জেনেভায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন: ইডেনের ৭ নেত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

ইথিওপিয়ায় বাংলা‌দে‌শের রাষ্ট্রদূ‌তের দা‌য়িত্ব পাওয়ার আগে এ কূটনী‌তিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। এছাড়া তি‌নি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের বি‌ভিন্ন উইং‌য়ে কাজ ক‌রে‌ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী নজরুল ফ্রান্স, নেদারল্যান্ডসে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ নিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা