ইডেনের ৭ নেত্রীকে আত্মসমর্পণের নির্দেশ
শিক্ষা

ইডেনের ৭ নেত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

সান নিউজ ডেস্ক: দুই পক্ষের মারামারির মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ থেকে বহিষ্কার হওয়া ৭ ছাত্রীকে আগামী ছয় সপ্তাহের মধ্যে নিম্ম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ

বুধবার (১২ অক্টোবর) হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।

জামিন চাওয়া সাতজন হলেন- রুপা দত্ত, শেখ সানজিদা, মারিয়া, শারমিন আক্তার, মনিকা তালুকদার, মায়েদা বেগম মায়া ও তানজিলা আক্তার। এর আগে গত ৩ অক্টোবর এ মামলায় ৯ ছাত্রী হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মেজবা উদ্দিন শরীফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।

আরও পড়ুন: ইরানে নিহত ২০০ ছাড়াল

আইনজীবী মেজবা উদ্দিন শরীফ বলেন, ইডেন কলেজে দুই পক্ষের মারামারির ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় দায়ের করা মামলায় সাতজনের পক্ষে আগাম জামিন চেয়ে আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে আগামী ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এ সময়ের মধ্যে তাদের গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজের ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের সভাপতি রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহসভাপতিদের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন আহত হন। এ ঘটনার জেরে ওই দিন রাতে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য ১৬ জনকে বহিষ্কার করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা