ইরানে নিহত ২০০ ছাড়াল
আন্তর্জাতিক

ইরানে নিহত ২০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২০১ জন মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ

বুধবার ইরান মানবাধিকার সংস্থা (আইএইচআর) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে। কুর্দিস্তানে গত তিনদিনে কতজন হতাহত হয়েছে সেই তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। কুর্দিস্তানে খুব শিগগিরই একটি দমন অভিযান শুরু হবে। বিশেষ করে কুর্দিস্তানের রাজধানী সানানদাজে এটি হবে।

সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এখনই এ নিয়ে হস্তক্ষেপ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: নেপালে ভূমিধসে নিহত ৩৩

তিনি বলেন, কুর্দিস্তানে আরও হত্যাকাণ্ড ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

ইরানের ১৮টি প্রদেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশেষ করে সিস্তান এবং বালুচিস্তান, মাজানদারান, গিলান, কুর্দিস্তান এবং পূর্ব আজারবাইজানে। ২১, ২২ ও ৩০ সেপ্টেম্বর সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছিলেন।

মানবাধিকার সংস্থাটি আরও জানিয়েছে, গণগ্রেফতার, বিক্ষোভকারীদের ওপর নির্যাতন চলছে।

আরও পড়ুন: ৭১৯ কোটি টাকার সার কিনবে সরকার

তাছাড়া বিক্ষোভকারীদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের নির্যাতন করে জোরপূর্বক টিভিতে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হচ্ছে।

সূত্র: বিবিসি, দ্য ফ্রাইডে টাইমস

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা