ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে নিহত ৩৩

সান নিউজ ডেস্ক: নেপালে এক সপ্তাহে বন্যা-ভূমিধসে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় চার প্রার্থীর ভোট বর্জন

দেশটির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় কারনালি প্রদেশে চলতি মৌসুমে ভারি বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়েছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুচির আরও ৩ বছর জেল

বন্যা-ভূমিধসে শত শত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কারনালি প্রদেশে বন্যা-ভূমিধসের কারণে কমপক্ষে ২২ জন নিখোঁজ রয়েছে। এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে অন্নপূর্ণা পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুরখেত এলাকা থেকে লোকজনকে উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

ওই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি। নিখোঁজদের মধ্যে অধিকাংশই কালিকোট জেলার। গত এক সপ্তাহে ওই এলাকা থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: সর্বোচ্চ ভোটে নির্বাচিত বাংলাদেশ

ওই প্রদেশের কারনালি নদীর পানি ১২ মিটার (৩৯ ফুট) উচ্চতায় পৌঁছেছে। নেপালের জরুরি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নদীর ওপরে থাকা বেশ কয়েকটি সেতু পানিতে ভেসে গেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারে করে বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে।

অপরদকে জাতিসংঘের মানবিক সংস্থাগুলো জানিয়েছে, তারা পশ্চিম নেপালের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার এবং ওষুধ সরবরাহ করেছে। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, গত বছর বৃষ্টি ও বন্যার কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ১১০ জনের মৃত্যু হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা