মাহাথির মোহাম্মদ
আন্তর্জাতিক

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা

সান নিউজ ডেস্ক: মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। বর্তমানে তার বয়স ৯৭ বছর।

আরও পড়ুন: রেজিস্ট্রেশনের সময় আরও বাড়ল

মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মাহাথির। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তিনি বলেন, মালয়েশিয়ায় ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) বিরোধী বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত রাজনৈতিক জোটের প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি।

আরও পড়ুন: গাইবান্ধায় চার প্রার্থীর ভোট বর্জন

নির্বাচনে জয়ী হলে ফের প্রধানমন্ত্রী হবেন কিনা— সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে মাহাথির বলেন, ‘আমরা এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। কারণ এই প্রশ্ন তখনই প্রাসঙ্গিক হবে, যখন নির্বাচনে আমাদের জোট জিতবে।’

সরকারি তহবিল ওয়ান এমডিবি তছরুপসহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বর্তমানে টালমাটাল অবস্থায় আছে মালয়েশিয়ার সরকার। এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি, তবে সোমবারই পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রাইভেটকারের ধাক্কায় হতাহত ৩

মাহাথির মোহাম্মদকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার স্থপতি। পেশায় চিকিৎসক এই রাজনৈতিক নেতা ১৯৬৪ সালে প্রথম মালয়েশিয়ার পার্লামেন্ট সদস্য হন, এবং ১৯৮১ সালে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তারপর প্রতিটি নির্বাচনে জয়ী হয়ে টানা ২২ বছর প্রধানমন্ত্রী থাকার পর ২০০৩ সালে স্বেচ্ছায় অবসর নেন তিনি।

কিন্তু মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক আর্থিক কেলেঙ্কারি ফাঁসের পর ২০১৮ সালে অবসর ছেড়ে ফের রাজনীতিতে আসেন মাহাথির এবং ওই বছরের নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথও নেন; কিন্তু জোটের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ২০২০ সালে সেই সরকারের পতন ঘটে।

চলতি বছরের শুরুর দিকে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মাহাথির মোহাম্মদকে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার কয়েক মাস পর, আগস্টে করোনায় আক্রান্ত হয়ে ফের হাসপাতালে ভর্তি হন মাহাথির।

করোনা থেকে সুস্থ হয়ে মাত্র এক মাস আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মাহাথির। তবে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শারীরিক সুস্থতা এখনও রয়েছে তার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা