ধ্বংসস্তূপে চাপা পড়ে বাংলাদেশির মৃত্যু
প্রবাস

ধ্বংসস্তূপে চাপা পড়ে বাংলাদেশির মৃত্যু

সান নিউজ ডেস্ক: মালয়েশিয়াতে নির্মাণাধীন একটি ভবনে কংক্রিটের স্তূপে চাপা পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার জালান আমপাংয়ের নির্মাণধীন অক্সলে টাওয়ারের ৫১ তলায় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: আল-বদর বাহিনী প্রধান খলিলুর গ্রেফতার

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সিনিয়র অপারেশন কমান্ডার নুরুল আধা আব্দুল মজিদ জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন যে ভবনটির ৫১তম তলায় কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে একজন চাপা পড়ে আছেন।

তিনি আরও বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিকে উদ্ধারে কংক্রিট কাটতে হয়। সকাল ৭টা ২১ মিনিটে ধ্বংসস্তূপের নিচ থেকে ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বয়স ৩৫ বছর।

সূত্র : দ্য মালয়েশিয়ান রিজার্ভ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা