ছবি: সংগৃহীত
প্রবাস

কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান

সান নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির দুটি ব্যবসায়ী সংগঠন।

আরও পড়ুন: হত্যার রাজনীতি করে বিএনপি

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পৃথক বিবৃতিতে এ আহ্বান জানায় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং মালয়েশিয়ান বিল্ডার্স অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (এমবিএএম)।

সংগঠন দুটি বলছে, শ্রমিক নিয়োগে ধীরগতির কারণে ব্যবসায়িক পুনরুদ্ধারে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

আরও পড়ুন: হত্যার রাজনীতি করে বিএনপি

এনসিসিআইএম সভাপতি সোহ থিয়ান লাই শ্রমিকদের কর্মদক্ষতা বাড়াতে এবং আবেদনের সময় কমিয়ে আনতে গুরুত্বারোপ করেন। তিনি একক অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সময়ে কর্মী নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান।

থিয়ান লাই বলেন, অধিক কর্মী নিয়োগের ক্ষেত্রে রাজ্যে এ সংক্রান্ত আরও কর্মকর্তা অথবা সরকারি সংস্থা নিয়োগ দিতে হবে। বিশেষ করে অভিবাসন বিভাগের সমন্বিত সমর্থন আরও বাড়াতে হবে।

আরও পড়ুন: তেলের অভাবে ট্রেন চলাচল বন্ধ

নিয়োগকর্তার সাক্ষাৎকার প্রক্রিয়া এবং ভিসা অনুমোদনে দীর্ঘসূত্রতা নিয়োগ প্রক্রিয়ায় আরও বাধা সৃষ্টি করেছে দাবি করে তিনি বলেন, বিশেষ করে ক্লাং উপত্যকায়। এখানে শ্রমিক নিয়োগে আরও ছয় সপ্তাহের কাছাকাছি সময় লাগতে পারে। নিয়োগকর্তারা বুঝতে পারছেন না কেন এত দীর্ঘ সময় লাগছে। যখন বেশিরভাগ তথ্য এরই মধ্যে অভিবাসন বিভাগের সিস্টেমে ছিল।

এনসিসিআইএম সভাপতি আরও বলেন, পর্যাপ্ত ফ্লাইট না থাকাও শ্রমিকদের আগমনকে প্রভাবিত করছে। স্থানীয় এয়ারলাইন্সকে উৎস দেশগুলোর জন্য তাদের ফ্লাইট বাড়ানোর অনুমতি দেওয়ারও দাবি জানান তিনি।

আরও পড়ুন: তেলের অভাবে ট্রেন চলাচল বন্ধ

এদিকে, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে মানবসম্পদ মন্ত্রণালয়ের পরিবর্তে কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টারের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা