প্রবাস

বেতার ব্যক্তিত্ব কাফি খান আর নেই

বিনোদন ডেস্ক : ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের এক সময়কার জনপ্রিয় সংবাদপাঠক, সাংবাদিক, নাট্য, চলচ্চিত্র ও বাচিকশিল্পী কাফি খান ইন্তেকাল করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন।

সাংবাদিক কাফি খানের জন্ম ১৯২৮ সালে তৎকালীন বৃটিশ ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলার বারাসাতের কাজীপাড়া গ্রামে। তিনি গ্রামের স্কুলে প্রাইমারি ও সেকেন্ডারি পড়াশোনা শেষ করে বারাসত গভর্নমেন্ট হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। তারপর কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাস করে বিকম-এ ভর্তি হন। ১৯৪৭ সালে দেশভাগের কিছু আগে তিনি বড় ভাইয়ের সঙ্গে ঢাকায় চলে আসেন।

কাফি খানের মৃত্যুর খবরটি তার সর্বশেষ কর্মস্থল ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ নিশ্চিত করে বলেছে- কাফি খান ১৯৬৬ সালে ভয়েস অফ আমেরিকায় যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তিনি ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।

১৯৭৩ সালে তিনি বাংলাদেশে ফিরে যান। ১৯৮৩ সালে তিনি দ্বিতীয় বার ভয়েস অফ আমেরিকায় যোগ দেন। ১৯৯৪ সালে তিনি অবসর গ্রহণ করেন। ১৯৯৯ সাল থেকে তিনি বেশ কিছু দিন খন্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে ভয়েস অফ আমেরিকায় যুক্ত ছিলেন। ষাটের দশকে ঢাকায় তিনি USIA ( তদনীন্তন USIS)’এ ও কাজ করেছেন।

সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের প্রথম দিক পর্যন্ত তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাচিক শিল্পী হিসেবেও খ্যাতি অর্জন করেন বাঙালি শ্রোতাদের কাছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা