ছবি: সংগৃহীত
রাজনীতি

হুমকি দেওয়ায় যুবলীগ সদস্যকে শোকজ

মাদারীপুর প্রতিনিধি: ‘নৌকার বাইরে গিয়ে কেউ কোনো কথা বললে তার গলা নামিয়ে দেওয়া হবে’- এমন হুমকি দেওয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ (রাজৈর-সদর একাংশ) আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে ও যুবলীগ সদস্য আসিবুর রহমান খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

আরও পড়ুন: ঈগল প্রতীকে লড়বেন সেলিনা ইসলাম

নোটিশে রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীর হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মাদারীপুর জেলায় তিনটি আসনে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হকের সই করা নোটিশ শুক্রবার (২২ ডিসেম্বর) আসিবুর রহমান খানের কাছে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিচারকের পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন।

আরও পড়ুন: বিএনপি রাজনীতিতে বিষফোড়া

এর আগে আসিবুর রহমান খানের ২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিও দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়।

ভিডিওতে ভোটারদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, ‘নৌকার বাইরে যদি একজনও কোনো রকম কথা বলে, ইভেন গলা উঁচু করে কথা বলার চেষ্টা করে, আমি তাদের বলতে চাই, আপনাদের গলা আমরা কীভাবে নামাব, সেটা আমরা ভালো করেই জানি। ’

নোটিশ অনুযায়ী, এমন বক্তব্য জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ১১ (৫) ও ১২ বিধির পরিপন্থী।

আরও পড়ুন: উন্নয়ন টেকসই করতে নৌকা মার্কায় ভোট দিন

নির্বাচনের আগে এমন বক্তব্য নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে। বক্তব্য দিয়ে তিনি (আসিবুর রহমান খান) কী বোঝাতে চেয়েছেন বা এমন বক্তব্য কেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে না, সে বিষয়ে সশরীরে হাজির হয়ে রোববার বেলা ১১ টার মধ্যে অনুসন্ধান কমিটির কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এ সম্পর্কে সহকারী রিটার্নিং ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খান বলেন, ‘ওই ব্যক্তি (আসিবুর রহমান খান) মাদারীপুর-৩ আসনে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ভিডিও চিত্রের সিডিসহ তথ্য প্রমাণ পাঠানো হয়েছে। কমিটি বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন: প্রচারণা শুরু করলেন জিএম কাদের

গত সোমবার রাতে মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুরের টেকেরহাটে নির্বাচনী প্রচারে যান শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য। এলাকাটি মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর একাংশ) আসনের মধ্যে পড়েছে।

ওই আসনের নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের পক্ষে নৌকায় ভোট চাইতে গিয়ে আসিবুর রহমান খান ওই বক্তব্য দেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা