সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপি রাজনীতিতে বিষফোড়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি দেশের রাজনীতিতে বিষফোড়া। এ বিষফোড়াকে রাজনীতি থেকে মুছে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ৬ জেলায় ভাষণ বিকেলে

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। এদের প্রতিহত করার একটা সুযোগ এসেছে। আগামী ৭ জানুয়ারি দলে দলে ভোট দিয়ে এ সুযোগ কাজে লাগান।

আরও পড়ুন : কারচুপি হলে ভোটগ্রহণ বন্ধ

ওবায়দুল কাদের বলেন, শুধু নিজেরা ভোট দিলে হবে না, বাড়িতে থাকা মা-বোনদের দলে দলে কেন্দ্রে নিয়ে আসতে হবে। শুধু এ অনুরোধ করতেই আমি এখানে এসেছি।

এর আগে তিনি সকাল থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলা বাজার এবং পরে পেশকারহাট, নতুন বাজার ও টেকেরবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

আরও পড়ুন : পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

সেতুমন্ত্রী দুপুরে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের নিজ বাড়িতে মধ্যহ্নভোজ শেষে বিকেল ৩টা নির্বাচনী এলাকার আরেক উপজেলা কবিরহাটে পথসভায় বক্তব্য দেবেন। কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জহিরুল হক রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার তানভীর আহমেদ (লাঙ্গল), জাসদের মকছুদের রহমান মানিক (মশাল), ইসলামী ফ্রন্টের মোহাম্মদ শামছুদ্দোহা (চেয়ার) ও সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা