ছবি: সংগৃহীত
রাজনীতি

আ’লীগ নেতার বাড়িতে ককটেল হামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সদস্য সচিবের বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: নৌকায় ভোট চাইতে গেলে গালি খেতে হবে না

শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্যম চরউরিয়া গ্রামে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছেরের বাড়িতে এ ঘটনা ঘটে।

আতাউর রহমান নাছের নোয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের নির্বাচনী সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন: আ’লীগের নির্বাচনী গানের উদ্বোধন

আতাউর রহমান নাছের অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেল থেকে আমরা নোয়াখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছি।

ওই পথসভা ও গণসংযোগে ট্রাক প্রতীকের পক্ষে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। পরে রাত ১১ টার দিকে ৪-৫ টি মোটরসাইকেল যোগে কয়েকজন লোক মাথায় হেমলেট পড়ে ৫-৬ টি ককটেল বিস্ফোরণ ঘটান।

আরও পড়ুন: রংপুরে প্রচারণায় নীরব জাতীয় পার্টি

এ সময় আতঙ্কে বাড়ি ও আশপাশের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করেন। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দলীয়ভাবে ভোট করতে কোনো বাধা নেই। আমি স্বতন্ত্র প্রার্থীর ভোট করায় প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করে নাছের।

নোয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, ট্রাক মার্কার জোয়ার দেখে ন্যাক্কারজনক হামলার পথ বেচে নিয়েছে প্রতিপক্ষরা।

আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন, ঠাকুরগাঁওয়ে প্রার্থীকে শোকজ

এর আগে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ছোট ছেলে বাহার উদ্দিন খেলনের বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ এবং দাদপুরে নেতাকর্মীদের প্রকাশ্যে ঠ্যাং ভাঙার হুমকি দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত কিছু অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা