সংগৃহীত ছবি
সারাদেশ

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

এসআর শফিক স্বপন মাদারীপুর : মাদারীপুরে পৃথক ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাতবোমায় উড়ে গেছে যুবকের পা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন : মোটরসাইকেল-বাস সংঘর্ষ, নিহত ১

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকায় আধিপত্য বিস্তারের জেরে হাতবোমা ফাটিয়ে বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সন্ধ্যায় কুলপদ্বীর রুবেল খাঁ’র বাড়িঘরে হামলা চালায় প্রতিপক্ষ আলিম চোকদার ও তার সমর্থকরা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাধা দিলে পিটিয়ে আহত করা হয় নারীসহ অন্তত ৫ জনকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সাথে একই এলাকার সজীব হাওলাদারের বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে রোববার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ককটেলের আঘাতে শাওন নামে এক যুবকের উড়ে গেছে পা। এছাড়া সংঘর্ষে আহত হয় আরও ৯ জন। গুরুতর অবস্থায় শাওনকে উদ্ধার করে ভর্তি করা জেলা সদর হাসপাতালে। পরে আশঙ্কাজনক অবস্থায় শাওনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

আরও পড়ুন : গাজীপুরে বয়লার বিস্ফোরণ, আহত ১২

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, দুটি সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা