সংগৃহীত ছবি
সারাদেশ

ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় কুমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান মহাবুলকে (৫০) কুপিয়ে জখম করেছে হেলমেট পরিহিত এক দুর্বৃত্ত।

আরও পড়ুন: ওভারটেক করতে গিয়ে মৃত্যু

শনিবার (১৮ জানুয়ারি) রাত পৌনে ৮ টার দিকে আলমডাঙ্গা শহরের কাপড়পট্টি (তাঁতিশেড) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মাহবুবুর রহমান মহাবুল বলেন, আমি সন্ধ্যার পর তাঁতিশেড এলাকায় আমার ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সেক্রেটারির সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ হেলমেট পরিহিত একজন আমার পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দিতে থাকে। পরে আমার কিছু মনে নেই।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, তার ডান হাতের দুটি জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সেলাই দেওয়া হয়েছে। এছাড়া শরীরের দু’এক জায়গায় খুব সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। আমরা চিকিৎসা শেষে রোগীকে ভর্তি রেখেছি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মাসুদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীকে চিহ্নিত করে দ্রুত আটকে জোর অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা