ছবি: সংগৃহীত
রাজনীতি

আচরণবিধি লঙ্ঘন, ঠাকুরগাঁওয়ে প্রার্থীকে শোকজ

ঠাকুরগাঁও প্রতিনিধি: নির্বাচনী জনসভায় বক্তব্য দানকালে ভোটারদের ভয়ভীতি প্রদান ও উস্কানী দেওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেনকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

আরও পড়ুন: নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ৯ দেশ

নোটিশে বলা হয়, এহেন বক্তব্য ও গণ প্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭৭ (৩) (খ) অনুচ্ছেদ ও সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ১১ (ক) ধারার লঙ্ঘন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান লুৎফর রহমান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আগামী শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টার মধ্যে প্রার্থীকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়।

আরও পড়ুন: জনগণ যাকে ভোট দেবে, সেই জয়ী হবে

এর আগে গত ২০ ডিসেম্বর সদর উপজেলার নারগুন ইউনিয়নের পোকাতি সেন্টার হাটে নির্বাচনী জনসভায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বয়স্ক বিধবা সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, নৌকায় ভোট না দিলে তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে।

প্রার্থীর ওই বক্তব্য বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হলে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে আসে এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা