ছবি: সংগৃহীত
রাজনীতি

উন্নয়ন টেকসই করতে নৌকা মার্কায় ভোট দিন

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও ভোলা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ৬ জেলায় ভাষণ বিকেলে

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা পৌরসভার ৪ ও ৫ নাম্বার ওয়ার্ডের সমর্থকদের নিয়ে উঠান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন আরও তরান্বিত হবে, উন্নয়ন টেকসই হবে। কেউ যাতে মনে না করেন, তোফায়েল আহমেদের বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রতিপক্ষ নেই। ভোট কেন্দ্রে না গেলেই চলবে।

তোফায়েল আহমেদ বলেন, ভোট দেওয়া আপনাদের নাগরিক অধিকার। তাই ভোট দিতে না গেলে আপনারা ভুল করবেন। আমার প্রতি অবিচার করা হবে। আপনারা সবাই ভোট কেন্দ্র যাবেন। সারিবদ্ধ ভাবে ভোটের লাইনে দাঁড়াবেন এবং নিঃস্বার্থভাবে নৌকা মার্কায় ভোট দিবেন।

আরও পড়ুন: কারচুপি হলে ভোটগ্রহণ বন্ধ

তিনি আরও বলেন, ভোলা পৌর সভার যেসকল উন্নয়ন কাজ বাকি রয়েছে, সেসব কাজগুলো মেয়র মনিরুজ্জামানের হাত ধরে সম্পন্ন করা হবে।

ভোলার গ্যাস এ প্রার্থী সম্পর্কে বলেন, ভোলার গ্যাস দেখলাম ঢাকায় নিয়ে যাবে। ভোলাকে না দিয়ে ঢাকায় নিতে পারবে না। সুতরাং আপনারা এক এবং ঐক্যবদ্ধভাবে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।

আরও পড়ুন: প্রচারণা শুরু করলেন জিএম কাদের

মেয়র মনিরুজ্জামানের সভাপতিত্বে উঠান সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, পৌর সভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামন জুম্মান প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা