ছবি: সংগৃহীত
রাজনীতি

বাগেরহাটে আ’লীগের আনন্দ মিছিল

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় বাগেরহাটে আনন্দ মিছিল হয়েছে।

আরও পড়ুন: লোকালয়ে বাঘের বিচরণ, আতঙ্কে গ্রামবাসী

বুধবার (১৫ নভেম্বরে) রাতে তফসিল ঘোষণার পরপরই শহরের রেলরোড থেকে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। শহরের স্বাধনার মোড় ও বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি রেলরোড চত্বরে এসে শেষ হয়।

মিছিলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, জেলা যুব লীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, ছাত্র লীগ, তাতী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: গণতন্ত্র মঞ্চের হরতাল আজ

মিছিল থেকে তফসিল ঘোষণা করায় ইসিকে ধন্যবাদ জানানো হয়। ‘৭ জানুয়ারি-নৌকা মার্কা, ৭ জানুয়ারি-আওয়ামী লীগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-আওয়ামী লীগ, নৌকা মার্কা, নৌকা মার্কায় ভোটদিন’ বলে স্লোগান দেন মিছিলকারীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা