রাজনীতি

বোয়ালমারীতে আ’লীগের আনন্দ মিছিল

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে তফসিল ঘোষণার পরপরই বুধবার রাতে আনন্দ মিছিল হয়েছে ফরিদপুরের বোয়ালমারীতে। বোয়ালমারী পৌরসদরসহ উপজেলার বিভিন্নস্থানে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেওয়া ভাষণ শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আর তফসিল ঘোষণার পরপরই আনন্দ মিছিল বের করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানানোর উদ্দেশ্যে বুধবার বিকেল থেকে পৌরসদরের ডাকবাংলো চত্বরে জড়ো হয় বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা এবং প্রধান সড়কের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের নিজস্ব কার্যালয়ে জড়ো হয় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগের ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

তবে পৌর বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশকে মোটরসাইকেল শোডাউন করে টহল জোরদার করতে দেখা গেছে।

আরও পড়ুন : অপহরণের প্রতিবাদে বিক্ষোভ

আনন্দ মিছিলের নেতৃত্বে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর আওয়ামী আহ্বায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জালাল উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল খায়ের, সদস্য আলীম মোল্যা, মাসুদুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল শিকদার, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌতুজা আলী তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান ফাহিমসহ আরো অনেকেই।

এছাড়া বিএনপি-জামায়াতের অবরোধে নাশকতা ঠেকাতে শুরু থেকেই আজ বুধবার বোয়ালমারী পৌরসদরের চৌরাস্তা, ওয়াবদা মোড়, সাতৈর বাজার, আলফাডাঙ্গা পৌর বাজারসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের রাস্তায় রাস্তায় অবস্থানে ছিলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একটি দলের ৭১ ও স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ হয়- এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বর্তমান সময়ে এ...

  নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি  

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষি...

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,

নোয়াখালীতে হামের উপসর্গে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম...

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন ‘সাদা মহিষ’, চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর...

 জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জুয়ার আসরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের ঝ...

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন ‘সাদা মহিষ’, চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর...

ইরাকে হামলা ছিল চরম বোকামি; সত্যি বলতে ইরানেও আমাদের জড়ানো ঠিক হয়নি

অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেস...

১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নি...

  নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি  

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষি...

 জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জুয়ার আসরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের ঝ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা