ছবি: সংগৃহীত
রাজনীতি

জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন সফল হয় না

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রবীণ আওয়ামী লীগ নেতা, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেছেন, জনগণের সম্পৃক্ততা না থাকলে কোনো আন্দোলন সফল হয়না।

আরও পড়ুন: ৩ দলের সঙ্গে বৈঠক চান পিটার হাস

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় উপকারভোগী নারীদের সঙ্গে উঠান বৈঠকের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ সময় নাজিম উদ্দিন আহমেদ বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের রাজনীতি জনগণ প্রত্যাখান করেছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলার জনগণ এদের নৈরাজ্যের জবাব দিবে ভোটের মাধ্যমে।

আরও পড়ুন: নভেম্বরের প্রথমার্ধেই তফসিল

প্রসঙ্গত, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের কর্মকাণ্ড নারীদের সামনে তুলে ধরতে এমপির উদ্যোগে এ বিশাল উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় উপকারভোগী স্থানীয় হাজারো নারীর ঢল নামে।

সরকারের উন্নয়ন প্রচারে নাজিম উদ্দিন আহমেদ এমপির উঠান বৈঠক কর্মসূচি স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি উপজেলার ১০ ইউনিয়নে নারীদের সঙ্গে পর্যায়ক্রমে উঠান বৈঠকে মিলিত হয়েছেন তিনি।

আরও পড়ুন: আবারও ৪৮ ঘণ্টার অবরোধ

সহনাটি ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলের সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল আহম্মেদের সঞ্চালনায় আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু ও আব্দুর রউফ মোস্তাকীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্য়্ক‌ ইমতিয়াজ সুলতান জনি, সহনাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা