ছবি: সংগৃহীত
রাজনীতি

মুন্সীগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বিএনপি-জামায়তের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে সংঘর্ষের ঘটনায় সজল (২৬) নামের এক যুবলীগের কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১ জন।

আরও পড়ুন: বিএনপির ৪র্থ দফার অবরোধ

রোববার (১২ নভেম্বর) বিকালে শহরের সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সজলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল নেয়া হলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত অপরজনের নাম রুবেল (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শহরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন সড়কে সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৭ টি সংগঠনের ব্যানারে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছিল।

আরও পড়ুন: যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

বক্তব্য চলাকালে হঠাৎ সমাবেশস্থলের পেছনের দিকে মারামারিতে জড়িয়ে পরেন শহর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসানের সমর্থকরা।

এ সময় জাহিদ সমর্থক সজলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। এছাড়া আহত হন রুবেল নামের আরেক কর্মী। পরে উপস্থিত নেতাকর্মীরা আহত সজলকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।

এদিকে সমাবেশস্থলে বেশ কিছুক্ষণ ধরে কর্মীদের মাঝে মারামারি ও চেয়ার ছুড়াছুড়ি চলতে থাকে। পরে অন্য নেতাকর্মীরা তাদের সরিয়ে দেয়।

আরও পড়ুন: ব্যাংক ছুটি ২৪ দিন

মুন্সীগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মকবুল হোসেন বলেন, হট্টগোল-মারামারি হয়েছে। তবে তারা কি জন্য মারামারি করেছে, তা নিশ্চিত না। আমি সমাবেশস্থলের সামনে ছিলাম, মারামারি দেখিনি। একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে শুনেছি।

এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পঞ্চসার ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদ হাসানকে পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক রুহুল আমিন জানান, ২ জন আহত হাসপাতালে এসেছিল। এর মধ্যে সজলের অবস্থা গুরুত্ব ছিল। তার মাথায়, পিঠে এবং পায়ে দাঁড়ালো অস্ত্রের আঘাত ছিল।

আরও পড়ুন: সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণে গেজেট

এখান থেকে রক্তক্ষরণ বন্ধ করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। অপর আহত রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, দুটি উপদলীয় কোন্দলে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কোনোপক্ষ থেকে থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা