ছবি: সংগৃহীত
রাজনীতি

লক্ষ্মীপুর-৩ আসনে গোলাম ফারুক পিংকুর জয়

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্য পদে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে যুবদলের সভাপতি আটক

রোববার (৫ নভেম্বর) রাত ৮ টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ থেকে গোলাম ফারুক পিংকু (নৌকা) প্রতীক নিয়ে ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল) প্রতীক নিয়ে ৩৮৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হন।

জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল) প্রতীক নিয়ে ২১২৬ ভোট পেয়ে তৃতীয় হন ও ন্যাশানাল পিপলর্স পার্টির সেলিম মাহামুদ (আম) প্রতীক নিয়ে ৫১৩ ভোট পেয়ে চতুর্থ হন।

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপি নেতা গ্রেফতার

এর আগে দুপুরে ভোট চলাকালে জাল ভোট, কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়া ও বের করে দেওয়ার অভিযোগ এনে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন ও ২ টার দিকে জাকের পার্টির শামছুল করিম খোকন লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে ভোট বর্জনের ঘোষণা দেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২ টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা