ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে যুবদলের সভাপতি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পেট্রোল ও ইটপাটকেলসহ জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নূর চৌধুরীকে (৫২) আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপি নেতা গ্রেফতার

রোববার (৫ নভেম্বর) রাতে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের খোঁচাবাড়ি নামক স্থানে গাড়ি আগুন দেওয়ার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নূর সদর উপজেলার খোঁচা বাড়ি এলাকায় একদল যুবকসহ ঢাকা-ঠাকুরগাঁও রুটে চলাচলকারী গাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগানোর প্রস্তুতি নিচ্ছিল।

আরও পড়ুন: ঢাকায় বিএনপির ২২৬১ নেতাকর্মী গ্রেফতার

ওই সময় পুলিশ সেখানে নাশকতা বিরোধী অভিযান চালিয়ে পুলিশ আবু নূরকে আটক করে এবং বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশ আবু নূরের কাছ থেকে পেট্রোল ও ইটপাটকেল এবং একটি মোটরসাইকেল জব্দ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা