সংগৃহীত
রাজনীতি

ঢাকা-আরিচা মহাসড়কে বাস ভাঙচুর

জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে একটি স্কুলবাসসহ ২ টি বাসে ভাঙচুরের খবর পাওয়া গেছে। এ ঘটনায় মোস্তফা নামের ১ জনকে পুলিশ আটক করেছে।

আরও পড়ুন: বিএনপি-জামায়াতের অবরোধ চলছে

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, বিএনপি সমর্থকরা সকাল ৯টার দিকে শ্রীরামপুর এলাকায় জড়ো হয়। সেখানে তারা আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস ও আরেকটি যাত্রীবাহী বাসে ভাঙচুর করে। এতে হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিএনপির অবরোধ রুখে দেয়া হবে

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটaনাস্থলে পৌঁছালে ভাঙচুরকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় ১ জনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা