ছবি-সংগৃহীত
রাজনীতি

ক্ষমতা বিএনপির মামা বাড়ির আবদার না

জেলা প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, বিএনপি প্রধানমন্ত্রীকে বার বার বলছেন ক্ষমতায় ছেড়ে দিতে, ক্ষমতা তো বিএনপির মামা বাড়ির আবদার না। আর প্রধানমন্ত্রীকে তো ক্ষমতায় বিএনপি বসায় নি। দেশের জনগণ ভোটের মাধ্যমে তাকে ক্ষমতায় বসিয়েছেন।

আরও পড়ুন : বিএনপির সময় তথ্যপ্রযুক্তি পিছিয়ে পড়ে

রোববার (২০ আগস্ট) দুপুরে ভোলার সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ নেই। বিদেশিরা কখনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার কথা বলেনি। তারা বলেছেন- সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন তারা।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধাদের নিয়ে সম্মেলন জরুরি

তিনি বলেন, বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময়ে অনেক অমুক্তিযোদ্ধা ও রাজাকার তালিকাভুক্ত হয়েছেন। আর এসব কারণে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হচ্ছে। এ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার মো. শফিকুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা