ছবি: সংগৃহীত
রাজনীতি

শেখ হাসিনার জন্যই দেশ ভাল আছে 

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি: শেখ হাসিনার জন্যই আজ দেশ ভাল আছে উল্লেখ করে খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজকের প্রধানমন্ত্রী থাকলে আপনি-আমি ভাল থাকবো। শেখ হাসিনাবিহীন আপনি-আমি কেউই ভাল থাকবো না। অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখবেন বিদেশীরা ঘোরাফেরা করছে।

আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২৫

শনিবার (১৯ আগস্ট) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

চাঁদপাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ইন্ধনে বঙ্গবন্ধুকে খুন করা হয়েছিল। আর সেই খুনিদের জিয়া আশ্রয়-প্রশয় দিয়ে দেশে এবং বিদেশে চাকুরীতে পদায়ন করেছিলেন।

আরও পড়ুন: নিরপেক্ষ নির্বাচনে ভারত সমর্থন জানাবে

জিয়ার ইন্ধনে বঙ্গবন্ধুকে খুন করার পর জিয়া উপ-সেনা প্রধান থেকে সেনাপ্রধান হন। বঙ্গবন্ধুর খুনীদের বিচার খুনি জিয়া তো করেনইনি, এরপর খালেদা জিয়া ও হোসাইন মোহাম্মদ এরশাদও বিচার করেননি।

এছাড়া রাজাকারদের কোন বিচারও করেনি তারা। আর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনীদের বিচার কার্যক্রম শুরু করেন।

তারই ধারাবাহিকতায় বেশ কয়েকজনের ফাঁসি রায় কার্যকর হলেও এখনও আমেরিকাসহ বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর খুনীরা আত্মগোপনে রয়েছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, বাকী খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করা হোক।

আরও পড়ুন: পরিস্থিতি অস্থিতিশীল করলে শক্ত হাতে দমন

তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে ঋনী। কারণ শেখ হাসিনা প্রকল্প ও অর্থ দিয়ে মোংলা-রামপালের উন্নয়ন করেছেন। আজ মোংলায় ২৩ এলপিজি ফ্যাক্টরীসহ প্রায় অর্ধশত বড় বড় কলকারখানা গড়ে উঠেছে। মোংলা-রামপালে শতভাগ বিদ্যুৎতায়ন হয়েছে।

ইপিজেড শেখ হাসিনা করেছেন, এরপর অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে। এসব কিছুই প্রধানমন্ত্রীর অবদান। তাই আসছে সংসদ নিবার্চনে শেখ হাসিনাকে পুনরায় জয়ী করে এ এলাকাসহ সারা দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

এই জাতীয় শোক সভার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, মিঠাখালী ইউপির সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীসহ আওয়ামী লীগের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের রুহের মাগফিরত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশ–মালয়েশিয়া ৯ খাতে বড় সমঝোতা

বাংলাদেশ ও মালয়েশিয়া তাদের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্ত...

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার...

সব শ্রেণিকক্ষে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও...

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান

ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনার...

বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে...

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে: ডা. শফিকুর রহমান 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় বসার পর বিএ...

দল বদলাতে চান আলভারেজ ! 

গত রাতে (২২ জুন) আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচের পর হুলিয়ান আলভারেজের ম...

বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ ইশতেহার ঘোষণা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশি...

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখেন মার্কিন পাইলট

গত এপ্রিলে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫...

আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিল এবং সংশ্লিষ্ট শোক কর্মসূচি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা