ছবি : সংগৃহিত
সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের কাচঁপুরে বিএনপি ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ভোলায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

শনিবার (১৯ আগস্ট) বিকেলে এ ঘটনায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অতিরিক্ত পুলিশ পরে এসে টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিছিল নিয়ে কাঁচপুরে জড়ো হতে থাকেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল।

আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২৫

স্থানীয়রা জানান, পুলিশ বিএনপি নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। এসময় বিএনপি নেতাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে।

এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময়ে পুলিশ এসে লাঠিচার্জ করেছে। পরে নেতাকর্মীদের উপর টিয়ারসেল ও গুলি চালায়। এতে অনেকেই আহত হয়েছেন।

আরও পড়ুন: নিখোঁজের ২১ ঘন্টা পর সৌহার্দের মৃতদেহ উদ্ধার

বিএনপির নেতাকর্মীরা পদযাত্রার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল বলে জানান নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এসময় পুলিশ তাদের বাধা দেয়। তারা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা