প্রতীকী ছবি
রাজনীতি

জনগণ ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় চায় না

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

আরও পড়ুন: মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে

শনিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহজাহান বলেন, বিএনপি কি করবে, অন্যান্য রাজনৈতিক দল কি করবে, সেটা বড় কথা নয়। দেশের জনগণ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

শেখ হাসিনার পদত্যাগ এবং প্রতিহিংসার বিচারে বন্দী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে নোয়াখালী জেলা বিএনপি ও সহযোগী গঠনগুলো এ পদযাত্রার আয়োজন করে।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধার ভাতা নয়, স্বীকৃতি চান সন্তান

জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে বলেন, এ জালিম সরকার মাওলানা দেলেয়ার হোসাইন সাঈদীর জানাজা থেকে মানুষকে বঞ্চিত করেছে।

এই সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, এই সরকারের পতন অনিবার্য। হাসিনা সরকারের আয়ু নেই। এ সময় তিনি প্রয়োজনে নেতাকর্মীদের শাহাদাতের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শৃঙ্খলার সাথে আন্দোলনের মাঠে থাকবেন। অবশ্যই আমাদের জয় হবে, গণতন্ত্রের জয় হবে। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী জেলে।

আরও পড়ুন: ‘বঙ্গবন্ধুর রক্তের উপর’ রাষ্ট্রক্ষমতা দখল

হাসিনার পতন রাজনৈতিকভাবে হয়ে গেছে। এখন জোর করে ক্ষমতায় আছে। জোর করেও আর বেশি দিন থাকতে পারবে না। এখন গ্রামের মানুষও মামলা আর গ্রেফতারকে ভয় করেনা।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, তার জন্য ভালো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিয়ে, সকল বিরোধীদলের রাজনৈতিক বক্তব্য ও জনগণের সেন্টিমেন্ট আমলে নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করা।

আরও পড়ুন: ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাময়িক বহিষ্কার

এরপর একটি কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সংসদ নির্বাচনের ব্যবস্থা করা। না হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে, এমনকি বিচারালয়কে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

তিনি বলেন, আজকে ব্যাংকে টাকা নেই, রিজার্ভে টাকা নেই। সব লুটপাট করে নিয়ে গেছে। জনগণের আন্দোলন কখনো বৃথা যায় না। পৃথিবীর কোনো জায়গায় জনগণের আন্দোলন ও গণশক্তিকে প্রশাসন ব্যবহার করে দমন করতে পারে না।

আরও পড়ুন: বিএনপির পদযাত্রা বিকেলে

অতএব বাংলাদেশেও এটা পারবে না। আজকে শুধু বাংলাদেশের মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে না। আজকে সারা পৃথিবী সরকারের বিরুদ্ধে।

পদযাত্রা সমাবেশে তিনি নির্বাচন প্রসঙ্গ টেনে বলেন, দেশকে রক্তপাত, গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিয়ে, অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে নিরেপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হোক। তারেক রহমানের ভয় নেই। জনগণের আদালতে নির্দোষ হয়ে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুন: তারেককে দেশে ফেরত পাঠানোর আহ্বান

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে পদযাত্রায় বক্তব্য রাখেন- নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা