ছবি: সংগৃহীত
সারাদেশ
সাঈদীর মৃত্যুতে ফেইসবুকে পোস্ট

ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাময়িক বহিষ্কার 

নিনা আফরিন, পটুয়াখালী: মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জাহিদ খানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির পদযাত্রা বিকেলে

শুক্রবার (১৮ আগস্ট) রাতে দুমকি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জীবন ও মোঃ সবুজ সিকদারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশীষ কুমার হৃদয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দুমকি উপজেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক মুরাদিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ খানকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হলো।

আরও পড়ুন: কক্সবাজারে মেয়র মুজিবের রাজকীয় বিদায়

তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য পটুয়াখালী জেলা ছাত্রলীগের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হলো।

এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি।

তবে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশীষ কুমার হৃদয় বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছে জাহিদ খান।

আরও পড়ুন: মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে

এ জন্য উপজেলা ছাত্রলীগ তাকে বহিষ্কার করে চিঠি পাঠিয়েছেন আমাদের কাছে। সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকায় আছে। তারা আসলে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠাবো হবে। দেশবিরোধী কাজে জড়িতদের স্থান ছাত্রলীগে নেই। কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা