ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে আদিবাসী খুন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইস্টফান তিরকি (৪৫) নামে এক আদিবাসী খুন হয়েছেন।

আরও পড়ুন: টেকনাফে দুর্গম পাহাড়ে র‍্যাবের অভিযান

শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে শহরের পরিষদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে একই সম্প্রদায়ের ৩ জনকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নদীতে ভেসে এলো নবজাতকের লাশ

নিহত ইস্টফান তিরকি ঠাকুরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পরিষদ পাড়ার দানিয়েল তিরকির ছেলে।

আটককৃতরা- হলেন জুলিয়ান টপ্প, প্রদীপ তিরকি ও মনোরঞ্জন তিগ্যা।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি রাত সাড়ে ১০টার দিকে পরিষদ পাড়ার রবি ড্রাইভারের বাসার সামনে ইস্টফানকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিযৈ গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে এসে জানা গেছে, জমিজমার বিরোধে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

সদর হাসপাতালের চিকিৎসক আব্দুস সালাম বলেন, ‘ইস্টফানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো ছোড়ার আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কোচিং সেন্টারের উপদেষ্টা আটক

ওসি ফিরোজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমার বিরোধে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। হত্যাকাণ্ডের রহস্য বের করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা