সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আদিবাসী হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আদিবাসী স্টিফান তির্কী হত্যাকাণ্ডের প্রতিবাদ, মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।‌

আরও পড়ুন : জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার সকালে পৌর এলাকার মন্দিরপাড়ায় ঠাকুরগাঁও আদিবাসী পরিষদ ও সচেতন নাগরিক মহলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় অশ্রুশিক্ত কণ্ঠে বক্তারা বলেন, স্টিফান তির্কীকে বর্বর হামলায় খুন করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি যেন আর কোন সন্তান অকালে তার বাবাকে না হারায়।

আরও পড়ুন : মহাসড়ক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বক্তারা আরো বলেন, মাদকসেবীরা নির্দ্বিধায় মাদক সেবন করছে, বেড়ে গেছে সন্ত্রসী হামলা, বেড়েছে ভূমিদস্যুতা। আমরা আজ অনিশ্চিয়তার মধ্যে জীবনযাপন করছি। মানববন্ধনে এসকল অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোড় দাবি জানান বক্তারা।

এদিকে সমাবেশে উপস্থিত থেকে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবীর বলেন, প্রসাশন স্টিফান হত্যাকাণ্ডের পর বিভিন্ন অভিযান চালিয়ে দ্রুত আসামিকে গ্রেফতার করেছে এবং সে নিজেই স্টিফানকে হত্যা করেছে এ স্বীকারোক্তি দিয়েছে।

আরও পড়ুন : ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি যাকোব খালকো, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল তিগ্যা, সিনিয়র সাংবাদিক এটিএম শামসুজ্জোহা বাবলু, আদিবাসী যুব সংঘের সভাপতি দমনিক তিগ্যা, উপদেষ্টা বেনেডিক্ট কুজুরসহ অন্যান্য।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা