সংগৃহীত ছবি
সারাদেশ

জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি : গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আব্দুল মোত্তালিব (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। এতে আরও ৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বিএনপির আন্দোলনে জনগণ নেই

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে পলাশবাড়ী পৌরসভার ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোত্তালিব পৌরসভার মহেশপুর গ্রামের আনোয়ার আলী মুন্সির ছেলে।

আরও পড়ুন : ওয়াগনারের প্রধানসহ নিহত ১০

স্থানীয়রা জানায়, আব্দুল মোত্তালিবের সঙ্গে একই গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্দুল মান্নানের দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধে চলছিল। এরই জেরে বৃহস্পতিবার আব্দুল মোত্তালিবের সঙ্গে আব্দুল মান্নানের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুল মোত্তালিবকে বেধড়ক মারধর করেন মান্নান ও তার লোকজন। এতে ঘটনাস্থলেই মারা যান মোত্তালিব। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

২০২৭ সালে দুই লাখ মানুষকে স্থায়ীভাবে থিতু হওয়ার সুযোগ দিচ্ছে অটোয়া

কানাডার ২০২৭ সালের অতিরিক্ত পিআর উদ্যোগ এক নজরে...

শেখ হাসিনার কাছে দেশের চেয়ে ভারত আনন্দের ও নিরাপত্তার জায়গা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির র...

ইউএনওকে জামায়াতের হুমকি-ধমকি, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সরকারি কর্মকর্তাদের সঙ্গে জামায়াতের অসৌজন্যমূলক আচ...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া, অবরোধ-ভাংচুর, বিজিবি মোতায়েন

টানা দুই দিন শান্ত থাকার পর ন্যূনতম ৩০ হাজার টাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা