সংগৃহীত
রাজনীতি
সাঈদীর চিকিৎসককে হুমকি 

জামায়াত সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে

নিজস্ব প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত ও সদ্য প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দিয়ে জামায়াত তাদের নোংরা ও সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

আরও পড়ুন: পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছে

বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এস এম মোস্তফা জামান গতকাল (মঙ্গলবার) রাতে আমার কাছে এসেছিলেন। তিনি সমস্ত ঘটনা জানান। একজন চিকিৎসক হিসেবে তিনি সাঈদীর চিকিৎসা করেছেন। তারপরও তাকে হত্যার হুমকি দিয়েছে। আমার কাছে এটা আশ্চর্য লেগেছে।

তিনি আরো বলেন, আমি মনে করি জামায়াতের লোকরা যে নোংরা চিন্তা করে, তারা যে সন্ত্রাসী চিন্তা করে, তারা যে রাষ্ট্রের বিরুদ্ধে চিন্তা করে, তারই একটি প্রতিফলন এটি। তারা এ হুমকির মধ্য দিয়ে তা জানান দিয়েছে।

আরও পড়ুন: বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী জানান, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য জঙ্গিদের আপনারা উত্থান দেখেছেন। বাংলা ভাই ও শাইখ আব্দুর রহমানের মতো অনেক জঙ্গি দেখেছেন আপনারা।

তৎকালীন সরকার (বিএনপি) একসময় বলতো এগুলো মিডিয়ার সৃষ্টি। পরবর্তীতে আপনারাই দেখেছেন সত্যিকারের জঙ্গির উত্থান। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার ঘটনায় জড়িত ছিলো জঙ্গিরা। এ হামলার মধ্য দিয়ে তারা বুঝিয়েছে যে দেশে জঙ্গি রয়েছে।

এ মন্ত্রী আরো জানান, আমি এখন এটুকু বলতে পারি যে, আমরা জঙ্গি একেবারে নির্মূল করতে পারিনি, কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিগোষ্ঠীর কিছু ঘুমন্ত সেল এখনো রয়েছে। তারা আত্মপ্রকাশ করার চেষ্টায় আছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ। তারা এই বাহিনী নিষ্ক্রিয় করছেন এবং যথাসময়ে এদের আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা