ছবি-সংগৃহীত
রাজনীতি

যেকোনো মূল্যে দেশকে বাঁচাতে হবে

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমাদের শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যেতে হবে। তারা (বিরোধী শক্তি) আবারও কালো থাবা দেবে, আঘাত করবে। হয়ত গাছের কিছু ডালপালা ভেঙে যাবে। কিন্তু শেখ হাসিনা আমাদের বটবৃক্ষ হয়ে ছায়া দেবেন। আল্লাহর বিশেষ রহমত তার ওপর আছে। এ দেশটা আমাদের সবার, যেকোনো মূল্যে এই দেশটাকে বাঁচাতে হবে।

আরও পড়ুন : আজও ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতাবিরোধীরা

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, শোকের দিনে একটা কথা বলতে চাই, ১৯৭৫ সালের ১৫ আগস্ট একসঙ্গে ২৬ জনকে হত্যা করা হয়েছে। আল্লাহ তায়ালার অশেষ রহমতে দুই বোন (শেখ হাসিনা ও শেখ রেহানা) সেদিন জার্মানিতে ছিলেন। সেদিন সমস্ত স্বপ্ন ধ্বংস করে দেওয়া হয়েছিল, আমরা স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম। আল্লাহ তায়ালার হুকুমে শেখ হাসিনা থাকাতে বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখছে এবং স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।

আরও পড়ুন : জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে যুক্ত

তিনি বলেন, বঙ্গবন্ধু চলে যাওয়ার পর দেশ পিছিয়ে গিয়েছিল, শেখ হাসিনা চলে গেলে দেশ আর আগাতে পারবে না। আমরা অন্তত ৫০ বছর পিছিয়ে যাব। বাংলাদেশের মানুষের সম্পদ শেখ হাসিনা। তিনি শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছেন। আমাদের সকলকে তার পেছনে দাঁড়ানো প্রয়োজন, তার হাতকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আরো বলেন, বাংলাদেশকে তারা (বিএনপি) ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য দেশি-বিদেশি অর্থায়নে মৌলবাদ সৃষ্টির চেষ্টা করছে। লন্ডন থেকে বসে মৌলবাদী শক্তির উত্থানের জন্য যা যা পরিকল্পনা করা দরকার তা করছে। আবারও আঘাত করা হবে, হয়ত আমি থাকব না। কিছু ক্ষতি হবে, তবে আল্লাহর রহমতে শেখ হাসিনা আবারও সরকার গঠন করবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা