ছবি : সংগৃহিত
রাজনীতি

শিক্ষা বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ অলিক কল্পনা

পাবনা প্রতিনিধি: শিক্ষা বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ অলিক কল্পনা। একটি সুশিক্ষিত জাতিই স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম। এজন্যই আ.লীগ সরকার শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে দেখে। যার ধারাবাহিকতায় মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে অবকাঠামোগত সহ সার্বিক উন্নয়ন সাধন করে চলেছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সোমবার (১৪ আগস্ট) দুপুরে পাবনা সদর উপজেলার সাদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট একতলা ভবন ও সীমানা প্রাচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এর আগে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ ভবন উদ্বোধন করা হয়।

তিনি বলেন, এটি শোকের মাস। এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। সকল শোক কাটিয়ে তাঁর সুযোগ্য কন্যা আজ দেশকে বিশ্বদরবারে এগিয়ে দিয়েছেন। দেশকে আরো এগিয়ে নিতে সামনের নির্বাচনে বঙ্গবন্ধু কন্যাকেই বিজয়ী করতে হবে। বিপুল ভোটে জয়ী করতে হবে।

আরও পড়ুন: ভূমি অফিসের পুকুরে মিলল মরদেহ

প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন খান এর সভাপতিত্বে ও সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জয় মাহমুদ জিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ভাইস-চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কামরুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান,সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মুন্সী, সহ-সভাপতি আমিরুজ্জামান খান খোকা, সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান, উপসহকারী প্রকৌশলী আব্দুল আজিজ, সাদুল্লাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বদরুদ্দোজা মানিক, ইসহাক আলীসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা