ছবি-সংগৃহীত
সারাদেশ

ভূমি অফিসের পুকুরে মিলল মরদেহ 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পুকুর থেকে মো. আজগর ইকবাল (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

সোমবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভূমি অফিসের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. আজগর ইকবাল উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ বোরকাটা গ্রামের জিতু মিয়ার বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বিকেল পৌনে ৫টার দিকে উপজেলা ভূমি অফিসের পুকুরে রিয়াদ নামে এক যুবক মাছের খাবার দিতে যায়। একপর্যায়ে সে পুকুরে ভাসমান এক যুবকের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন : ছেলের হাতে বাবা খুন

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো.রুহুল আমি বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে লাশের পরিচয় উদ্‌ঘাটন করে পুলিশ। সে মানসিক ভাবে অসুস্থ ছিলে বলে জানা যায়। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

‘বাংলাদেশের সবাই অধিবাসী, আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের মূল পরিচয় বাংলাদেশি বলে মন্তব্য করেছ...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায়

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মি...

আ. লীগের নিষেধাজ্ঞা তোলার খবর গুজব: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে গু...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বাংলাদেশে ভ্রমণে ‘উচ্চ সতর্কতা’ জারি রাখল কানাডা

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা