ছবি : সংগৃহিত
সারাদেশ
ফুলবাড়ী বিদ্যুৎ অফিস

অনুমতি ছাড়াই মিটার খুললেন মিটার রিডার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ডাঙ্গা গ্রামে বিদ্যুৎ অফিসের অনুমতি ছাড়ায় মিটার সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ছেলের হাতে বাবা খুন

প্রত্যক্ষদর্শী শাহেদ ইসলামের অভিযোগ থেকে জানা যায়, গতকাল রোববার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ০৭নং ওয়ার্ড ডাঙ্গা গ্রামে মৃত আজিজুল রহমানের পুত্র মো. মাজেদুর রহমান এর বাড়ীতে একটি অবৈধ মিটার লাগানো ছিল।

যাহার মিটার নং-৪৭০৯৯২, কোম্পানি এফজিএফ যাহাতে চলতি ইউনিট ছিল ৫১৯.৬২, মিটারের গায়ে আর.এন.জি ২৪০৯৪১৬ সরকারি সীল ও লাগানো ছিল।

শাহেদ আরও জানান, বেসরকারি পাবলিক লাইনম্যান হাসিবুল ও কোরবান কে তড়িঘড়ি করে মিটারের লাইন কাটতে দেখি। আমার সন্দেহ হলে তাদের পিছু নেই।

আরও পড়ুন: প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

এক পর্যায়ে তাদের সামনাসামনি হয়ে জিজ্ঞেস করি মিটার কেন খুলেছেন? এবং সরকারি সীল কাটার অনুমতি আপনাদের কে দিল?

উত্তরে হাসিবুল বলেন, অস্থায়ীভিত্তি পিছরেট মিটার রিডার আল ফয়সাল এর নির্দেশে মিটার এবং সীল খুলেছি।

এ বিষয়ে হাসিবুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আল ফয়সাল স্ব-শরীরে উপস্থিত থেকে আমাদেরকে মিটার খোলার নির্দেশ দেন। মিটার খোলার পর নেসকো কোম্পানির সীল খুলে ফেলতে বলেন।

আরও পড়ুন: ডিস বিল নিয়ে ঘুষিতে গ্রাহক নিহত

ফুলবাড়ী নেসকো সহ আবাসিক প্রকৌশলী আকতারুজ্জামন এর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি অবগত হয়েছি, মিটার এবং সরকারি সীল বিদ্যুৎ অফিসের অনুমতি ছাড়া কেউ খোলার অধিকার রাখেনা।

সরেজমিনে গিয়ে দেখা যায় যেখান থেকে মিটারটি সরানো হয়েছে এবং তার পার্শ্বেই একটি এনালগ মিটার চলছে। সরকারি নিষেধ থাকলেও কোন খুটির জোরে চালাচ্ছে ঐ এনালগ মিটার?

নেসকো কোম্পানি হারাচ্ছে রাজস্ব। আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে এখানকার মিটার রিডাররা।

আরও পড়ুন: মাদক ব‍্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই আহত

মিটার রিডার আল-ফয়সাল এর সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। পরে বারবার ফোন দিলেও ফোন কলটি রিসিভ করেননি। এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়ী নেসকো কোম্পানীর আবাসিক প্রকৌশলী উজ্জ্বল আলীর সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্...

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা