ছবি: সংগৃহীত
সারাদেশ

ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন উদ্বোধন

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশনের শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: পলাশবাড়ীতে ১২০০ চারা বিতরণ

রোববার (১৩ আগষ্ট) দুপুরে তারাবাড়িয়া আবু বকর সিদ্দিকী আলিম মাদ্রাসার হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে এ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা চালু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের সরকার। তিনি সব সময় গরিব দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন: নলছিটিতে একদিনে ৩ কর্মচারী বদলি

তিনি আরো বলেন, এই সরকার অবহেলিত মানুষের বিপদ-আপদে সব সময় পাশে থাকেন। শুধু বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা দিচ্ছেন না। তিনি প্রতিটি বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

পাবনা সদর উপজেলা সমাজসেবা অফিসার সিরাজুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য দেন- পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা নুসরাত জাহান, ভাইস-চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন: ভালুকায় ২২০৪১ ইন্ডিয়ান শাড়ীসহ আটক ২

উপজেলা সমাজসেবা অফিস জানায়, সাদুল্লাপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের লাইভ ভেরিফেকশন কার্যক্রম শুরু হয়েছে।

পর্যায়ক্রমে প্রতি ইউনিয়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ভাতা ভোগীরা স্ব-শরিরে উপস্থিত হয়ে ভাতা নিশ্চিত করতে হবে।

অধিকাংশ সময় বয়স্ক ভাতার ক্ষেত্রে দেখা যায়, বয়স্ক ভাতা ভোগী লোকটি মারা গেছে। ভাতা ভোগীর আত্মীয় স্বজনের মধ্য থেকে একজন লোক ভাতার টাকা উত্তোলন করে আসছে।

আরও পড়ুন: হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্মেলন

ইউপি পরিষদ বা সমাজসেবা অফিসকে এ তথ্য সঠিক সময়ে দেওয়া হয় না। সঠিক তথ্য না দেওয়ার কারণে অন্য একজন অসহায় মানুষ বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে এই লাইভ ভেরিফেকশন কার্যক্রম শুরু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা