সারাদেশ

ডিস বিল নিয়ে ঘুষিতে গ্রাহক নিহত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ডিসের বিল উঠানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে ডিসের গ্রাহক হাফিজুর রহমান (৩৪) নামে এক জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শোক দিবসে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

সোমবার সকালে জামালপুর শহরের রামনগর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রামনগর গ্রামের তোতা মিয়ার ছেলে। সে পেশায় মাইক্রোবাস ড্রাইভার।

আরও পড়ুন : বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয়রা জানান, ডিসের বিল উঠানো নিয়ে ডিসের গ্রাহক হাফিজুরের সাথে ডিস কর্মচারী সৌরভের তর্ক বিতর্কের এক পর্যায়ে হাফিজুর সৌরভকে চরথাপ্পর মারে। পরে সৌরভ উত্তেজিত হয়ে এলোপাথারী ঘুষি মারলে হাফিজুর গুরুতর আহত হয়। স্থানীয়রা হাফিজুরকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ খান বলেন, নিহত হাফিজুরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা