সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পুলিশ-ফিলিস্তিনপন্থিদের হাতাহাতি, গ্রেফতার ৪০

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে পুলিশ ও ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪০ জন। আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতিতে ৩ জন পুলিশও আহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৫

আহত পুলিশ কর্মকর্তাদের মধ্যে ২ জনের আঘাত তেমন বেশি নয়, তবে একজন মুখে গুরুতর আঘাত পেয়েছেন।

বুধবার (২৯ মে) এ ঘটনা ঘটেছে । এক প্রতিবেদনে এএফপি বলেছেন, কয়েক দিন আগে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ ও ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আবেদন করেন ফিলিস্তিনপন্থিদের একটি দল এবং পুলিশ সেই আবেদন মঞ্জুরও করে।

আরও পড়ুন: এভারেস্টে ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

পুলিশ শর্ত দিয়েছিল যে, স্থানীয় সময় রাত ৮ টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। আবেদনকারীরা সেই শর্তে রাজিও হয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বিক্ষোভকারীরা কর্মসূচি শেষ না করায় পুলিশ তাদের চলে যাওয়ার নির্দেশ দেয়। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।

গ্রেফতারদের বিরুদ্ধে নিরাপত্তা পরিস্থিতিকে বিপন্ন করা, সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি এবং পুলিশের প্রতি হামলার অভিযোগে মামলা করেছে লন্ডন পুলিশ। সূত্র : এএফপি

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা