প্রতীকী ছবি
সারাদেশ

ছেলের হাতে বাবা খুন

জেলা প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে ওহাব মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছে।

আরও পড়ুন : মাদক ব‍্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই আহত

রোববার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের রাজার চর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে বসতঘরের বারান্দায় বসে ছিলেন ওহাব মোল্লা। এ সময় তার ছেলে জাহিদ মোল্লা (২৬) ঘরের বিদ্যুতের কাজ করতে গিয়ে বাবা ওহাব মোল্লা বলেন তুই কি বিদ্যুৎ এর কাজ জানিস যে বিদ্যুতের কাজ করবি। এ কথা নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জাহিদ মোল্লা তার বাবাকে এলোপাথাড়ি ভাবে মাথায় ও মুখে কিলঘুসি মারেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন : ডিস বিল নিয়ে ঘুষিতে গ্রাহক নিহত

পরবর্তীতে মরদেহ নিয়ে বাড়িতে ফিরে আসেন তারা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ছেলে জাহিদ মোল্লাকে আটক করে থানায় আনা হয়েছে। তবে তিনি মানসিক ভারসাম্যহীন এক যুবক। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা