ছবি : সংগৃহিত
রাজনীতি

বিএনপি আবারও নাশকতা করতে পারে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ২০১৩-১৪ সালে জ্বালাও-পোড়াও করেছে। তারা যেকোনো সময় আবারও নাশকতা করতে পারে।

আরও পড়ুন: হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্মেলন

সোমবার (১৪ আগস্ট) দুপুরে তিনি রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় আয়োজিত ‘জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

২০১৩-১৪ সালে বিএনপি জ্বালাও-পোড়াও চালিয়েছিলো উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় শুধু মানুষ নয়, পশুও হত্যা করেছে তারা।

আরও পড়ুন: এক যুগ পর বেনাপোল পৌর ভবনে এমপি আফিল

বিএনপি সভা-সমাবেশ, আন্দোলনের নামে যদি আবারো নাশকতা করে তবে এবার আর ছাড় দেওয়া হবে না। এ দেশের জনগণ আর এটা মেনে নেবে না বলেও জানান তিনি।

তিনি জঙ্গি প্রসঙ্গে বলেন, জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের নির্মূল করা হচ্ছে।

আরও পড়ুন: সনাতনীদের হুমকি দিচ্ছে বিএনপি

সম্প্রতি মৌলভীবাজারে দেখেছেন, এখনো কিছু কিছু জায়গায় মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তাদের নির্মূল করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্বরাষ্ট্রমন্ত্রী ১৫ আগস্টকে ঘিরে নিরাপত্তা ইস্যুতে বলেন, ১৫ আগস্টে জাতীয় শোক দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা