ছবি : সংগৃহিত
রাজনীতি

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় রাজনৈতিক নেতারা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় গেছেন।

আরও পড়ুন: ত্যাগী নেতাদের মূল্যায়নের নির্দেশ

রোববার (১৩ আগস্ট) বিকেলে তারা রাজধানীর গুলশানে অবস্থিত রাষ্ট্রদূতের বাসভবনে যান।

জানা যায়, মার্কিন রাষ্ট্রদূতের বাসায় একটি ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। এই তিন দলের নেতারা সেখানে অংশ নিচ্ছেন।

আওয়ামী লীগ সূত্রে, মার্কিন রাষ্ট্রদূতের বাসায় গেছেন দলের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খান ও তামান্না নুসরাত (বুবলী)।

আরও পড়ুন: সেপ্টেম্বর জুড়ে চূড়ান্ত আন্দোলন

আর জাতীয় পার্টি থেকে অংশ নিচ্ছেন সংরক্ষিত সংসদ সদস্য শেরিফা কাদের, জাতীয় পার্টির সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।

অপরদিকে বিএনপির পক্ষ থেকে দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী অংশ নিয়েছেন।

আরও পড়ুন: বিএনপির কোনো দাবি মানা হবে না

মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার মেথিউ বে, ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কংগ্রেসম্যান (রিপাবলিকান) রিক ম্যাক্রোরমিক ও হাওয়াইয়ের কংগ্রেসম্যান (ডেমোক্র্যাট) এড কেইসও এখন সেখানে উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন: অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা হবে

সংবাদ মাধ্যমকে এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির একজন অংশ নেওয়ার কথা রয়েছে। কিন্তু কে অংশ নিয়েছেন তা জানা নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা