ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপি কখনো সফল হবে না

নিজস্ব প্রতিবেদক : রাজপথে আন্দোলন করে বিএনপি কখনো সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রপরিচালনায় যেমন সফল, রাজপথের আন্দোলনেও তেমনই সফল। কাজেই, বিএনপি আন্দোলন করে কখনো সফল হতে পারবে না।

আরও পড়ুন : বিএনপি আবারও নাশকতা করতে পারে

সোমবার (১৪ আগস্ট) ঢাকার উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে মন্ত্রী এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রপরিচালনায় অসাধারণ সাফল্য দেখিয়েছে। সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে সারা বিশ্বে দেশকে মর্যাদা ও সম্মানের অনন্য উচ্চতায় তুলেছে। আওয়ামী লীগের সুসংগঠিত নেতাকর্মীরা তেমনি রাজপথে সাফল্য দেখিয়েছে।

তিনি বলেন, বিএনপি জামায়াত নির্বাচন বানচাল করতে চাচ্ছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও তাণ্ডবের মাধ্যমে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তা রুখতে হবে।

আরও পড়ুন : জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক মির্জা ফখরুল

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, জিয়া-মোশতাক অবৈধভাবে ক্ষমতায় এসেছিল। তারপর তা বৈধ করতে সংবিধান সংশোধন করেছিল। আগামী দিনে যেনো কোনো অশুভ শক্তি, অসাংবিধানিক শক্তি অবৈধভাবে ক্ষমতায় আসতে না পারে এবং অবৈধ ক্ষমতাকে বৈধ করতে সংবিধানকে কাঁটাছেড়া না করতে পারে- সে ব্যাপারে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িতদের বিচার হয়েছে, কিন্তু এর পিছনে কারা ছিল তাদের মুখোশ উন্মোচন করা দরকার। একটি কমিশন গঠন বা আইনি কাঠামোর মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। তদন্তের মাধ্যমে কুশীলবদের মুখোশ উন্মোচন করতে পারলে জিয়াউর রহমানেরও শাস্তি হতো।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা