ছবি: সংগৃহীত
রাজনীতি

আ.লীগের সাথে ইইউ দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাথে বৈঠকের পর এবার আওয়ামী লীগের সাথে বৈঠক করছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

আরও পড়ুন : সৌদিতে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

শনিবার (১৫ জুলাই) দুপুর ১২ টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন : উইঘুর মুসলিম নির্যাতন বন্ধের আহ্বান

প্রতিনিধি দলে আরও রয়েছেন- দলটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

এর আগে বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে এই ইইউ প্রতিনিধি দল। এ বৈঠকে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে তাদের জানিয়েছে বিএনপি।

আরও পড়ুন : বিপৎসীমার ওপরে তিস্তার পানি

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে সারা বিশ্বের নজর কেন, এটাই হচ্ছে প্রশ্ন। কেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে এসে নির্বাচন নিয়ে তাদের মতামত দিচ্ছে? দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে তো তাদের যেতে হচ্ছে না!

আরও পড়ুন : ছয় মাসে প্রায় ৩০০ শিশুর মৃত্যু

তিনি বলেন, কেন বাংলাদেশে আসতে হচ্ছে- এটা সবার প্রশ্ন। তাদের মনেও হয়তো একই প্রশ্ন, কেন এখানে আসতে হচ্ছে। স্বাভাবিকভাবে বর্তমান সরকারের অধীনে নির্বাচন যে প্রশ্নবিদ্ধ এবং গ্রহণযোগ্য নয়, এটাই তার ভিত্তি।

উল্লেখ্য, শনিবার আরও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে ইইউয়ের প্রতিনিধি দলটি।

আরও পড়ুন : মেক্সিকোতে ভূমিকম্পের আঘাত

এ দিন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সাথেও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে এ বৈঠক হবে। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে মহাসচিব মুজিবুল হকসহ ৪ জন বৈঠকে অংশ নিতে পারেন।

এছাড়া ইইউর গুলশানের কার্যালয়ে দুপুর আড়াই টায় জামায়াতে ইসলামীর সাথে ও বিকেল ৪ টায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : ১০ টাকায় চোখ পরীক্ষা প্রধানমন্ত্রীর

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এবি পার্টির নেতৃত্ব দেবেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা