ছবি-সংগৃহীত
রাজনীতি

এরশাদ সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছেন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধি দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, স্বাধীনতার পর থেকে শুধু তার (এরশাদ) সময়ে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। ১৯৯১ থেকে এখন পর্যন্ত শুধু দলীয়করণ করা হচ্ছে।

আরও পড়ুন : নিরপেক্ষ সরকারে আ’লীগের ভাত নেই

শুক্রবার (১৪ জুলাই) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘তার (হুসেইন মুহম্মদ এরশাদ) মৃত্যুতে আমরা একজন দক্ষ প্রশাসক ও দেশপ্রেমিককে হারিয়েছি। তার একটি ভয় ছিল, তার মৃত্যুর পর জাতীয় পার্টি থাকবে কি-না। তার দল আছে, যত দিন বাংলাদেশ থাকবে তত দিন উনার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।’

এরশাদকে স্বৈরশাসক বলার প্রতিবাদ জানিয়ে জিএম কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ জোর করে ক্ষমতায় আসেননি, তাকে দেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল। তখন দলমত-নির্বিশেষে সবাই স্বাগত জানিয়েছেন। দেশের মানুষ সমর্থন করেছে। তার ক্ষমতাকালে ৯ বছরে তিনি সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছেন।’

আরও পড়ুন : নির্বাচনকালীন প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা

বিরোধি দলীয় উপনেতা বলেন, ‘যে বৈষম্যের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই বৈষম্য কি দূর হয়েছে? এখন বৈষম্য সৃষ্টি করা হচ্ছে অফিসিয়ালি। চাকরির সময় এখন জিজ্ঞেস করা হয়, তোমার বাপ-চাচারা কি আওয়ামী লীগ করে? আরও সমস্যা আছে স্বাধীনতাযুদ্ধের পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তিতে। এভাবে দেশের মধ্যে শ্রেণি বিন্যাস করে বৈষম্য তৈরি করা হচ্ছে।’

সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয় আনুগত্য ও অনিয়মের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ’দুর্নীতি দমন কমিশনের কাজ কী? এটা রাষ্ট্রের মঙ্গলের জন্য দুর্নীতিবাজদের মূল উৎপাটন করার কথা, কিন্তু এরা করছেটা কী? দুদক এখন সরকারি দলের লোকদের সার্টিফিকেট দেওয়া শুরু করেছে।’

আরও পড়ুন : বিএনপির অপচেষ্টা প্রতিহত করা হবে

তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ’দেশে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তিনটি আন্দোলন হয়েছে। সংবিধান আমরা সবাই মেনে চলেছি তা তো না। এখন বলা হচ্ছে নির্বাচন হতে হবে নির্বাচিত সরকারের অধীনে। আমরাও সেটা চাই। এখন কথা হলো জনগণ যদি বলে, আমি ভোট দিয়ে নির্বাচিত করেছি সেটাই হবে নির্বাচিত সরকার। যে নির্বাচনব্যবস্থা সম্পূর্ণ সরকারে অধীনে, সেটা জনগণের সরকার হয় কী করে?’

স্মরণসভায় আরও বক্তব্য দেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমাম, সাইফুদ্দিন মিলন, রেজাউল ইমসলাম ভূঁইয়া, আব্দুস সবুর আসুদ, শরীফা কাদের, রওশনা আরা মান্নান প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা