ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির সহোদর জামায়াত

নিজস্ব প্রতিবেদক : জামায়াতকে বিএনপির সহোদর ভাই বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ওরা তো বলে একই বৃন্তে দুটি ফুল, বিএনপি আর জামায়াত। এটা ওনাদের বক্তব্য। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশেও ছদ্মবরণে ছিল জামায়াত-শিবির। তবে নগরের জামালখানে ভাঙচুরের মূল দায়টা বিএনপি নেতাদের।

আরও পড়ুন : অক্টোবরে মতিঝিল অংশ উদ্বোধন

রোববার (১৮ জুন) সকালে জামালখান মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ইতিহাস-ঐতিহ্যের ছবি ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যাদের হাতে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিরাপদ নয়, তাদের হাতে কখনো দেশ নিরাপদ হতে পারে না। সেই বিএনপি দেশ পরিচালনার স্বপ্ন দেখে।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারত ট্রেন ভাড়া বাড়ছে

ড. হাছান মাহমুদ বলেন, ইতোমধ্যে চট্টগ্রামের জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুক্তি আন্দোলনে নেতৃত্বদানকারীদের ছবি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় যারা জড়িত ছিল, মামলার পরিপ্রেক্ষিতে তাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

তবে যারা তাদের নেতা, যারা তরুণদেরকে এ ধরনের নৈরাজ্যের শিক্ষা দিচ্ছে তারা দায় এড়াতে পারে না। তাদেরকেও আইনের আওতায় আনা প্রয়োজন।

আরও পড়ুন : দেশের ৬ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা

তথ্যমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, আমাদের ইতিহাস ঐতিহ্যের ছবি ভাঙে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে ছবি ও ম্যুরাল ভাঙে, তারা তো দেশটাই ভেঙে দেবে। তাদের হাতে তো কখনো দেশ নিরাপদ হতে পারে না। এরাই আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে।

তিনি বলেন, বাংলাদেশের কোথাও রাস্তার পাশে দেয়ালে আমাদের ইতিহাস ঐতিহ্য এবং আমাদের মুক্তি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে এভাবে উপস্থাপন করা হয়নি।

আরও পড়ুন : ফ্রান্সে বিমান বিধ্বস্তে নিহত ৩

জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন জানিয়েছেন, তারা এগুলো আবার নতুনভাবে আগের মতো দৃষ্টিনন্দন করে তৈরি করবেন। প্রয়োজনে আরও সুন্দর করে এগুলো পুনঃস্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা