ছবি: সংগৃহীত
রাজনীতি

রাজনীতি এখনো হিংসামুক্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পর থেকে চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে। আমাদের রাজনীতি হিংসামুক্ত একথা দাবি করতে পারি না। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন : বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বৃহস্পতিবার (৪ মে) সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সমাজে শান্তি আনতে রাজনীতির অধিপতিদের দায়িত্ব নিতে হবে। হিংসা, হানাহানি, যুদ্ধ, বিদ্রোহ কিংবা সহিংসতা নয়, শান্তির পথ দেখাতে হবে।

আরও পড়ুন : আজ শুভ বুদ্ধপূর্ণিমা

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক বাংলাদেশ চাই, সন্ত্রাস চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে চেতনাবিরোধী সন্ত্রাসকে রুখতে হবে। বৌদ্ধদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির সকলেই মিলেমিশে একাকার হয়ে গেছে। গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করেছেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে শেখ হাসিনা কিছুই আনতে পারেনি খালি হাতে ফিরবে। যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের মনে করে না, তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।

আরও পড়ুন : টিপু সুলতান’র প্রয়াণ

সেতুমন্ত্রী বলেন, যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে দিয়েছিল, আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছে এবং ২৫ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিয়েছে। আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশকে খাটো করবেন না।

শেখ হাসিনা নালিশ করতে যায়নি, দেশের অর্জনের জন্য গিয়েছেন। শেখ হাসিনাকে এই বিদেশ সফর ও অর্জনের জন্য সংবর্ধনা দেওয়া উচিত।

আরও পড়ুন : আজ সীমিত পরিসরে ব্যাংক খোলা

বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া অনুষ্ঠানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা