ছবি: সংগৃহীত
বাণিজ্য

আজ সীমিত পরিসরে ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক : আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সরকারি ছুটির দিনে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপ-শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন : ফের ৩ দিনের ছুটি

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নির্ধারিত ব্যাংকগুলো সীমিত পরিসরে খোলা রাখা হবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের জারি করা সার্কুলার অনুযায়ী, হজ ব্যবস্থাপনার স্বার্থে ৪ মে সরকারি ছুটির দিন নির্ধারিত ব্যাংক সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

আরও পড়ুন : পদ্মাসেতু রেল সংযোগের ব্যয় বাড়ছে

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো।

চাঁদ দেখা সাপেক্ষে, চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে খরচ ধরা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। এছাড়া বেসরকারিভাবে এজেন্সির ব্যবস্থাপনায় হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না

উভয় প্যাকেজের সাথে কোরবানির খরচ যুক্ত হবে। পরে সরকারি এবং বেসরকারি দুই প্যাকেজেই ১১ হাজার টাকা করে কমানো হয়।

উল্লেখ্য, আগামী ২১ মে বাংলাদেশ থেকে সৌদিগামী হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। ঐ দিন বাংলাদেশ সময় রাত পৌনে ৪ টায় চলতি মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা