ফাইল ছবি
রাজনীতি

টিএসসিতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিএসসিতে আসা নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: কঠোর অবস্থানে জেলেনস্কি

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঘটে এ ঘটনা। এতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর কয়েক দফা হামলা চালান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিবের বরাত দিয়ে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র অধিকার পরিষদের আয়োজন চলছিল। সেখানে হামলা চালায় ছাত্রলীগ। এতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিবসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা কমানোর পরিকল্পনা

‘এরমধ্যে ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ৪ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ৩ জন গণস্বাস্থ্য হাসপাতাল এবং ৩ জন অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, সংঘর্ষে আহত ১১ জন সেখানে চিকিৎসা নিচ্ছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা